গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
আগামীকাল ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা৷ রবিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।
০৭:৪২ পিএম, ২০ আগস্ট ২০২৩ রবিবার